শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

Satyajit Das avatar   
Satyajit Das
শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
শ্রীমঙ্গলে পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবা,বিদেশি মদ,চাকু ও নগদ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় এক কর্মকর্তাকে কামড় দেওয়ার ঘটনাও ঘটেছে।..

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবা,একটি চাকু, নগদ ৭ হাজার ৭০০ টাকা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সুমি বেগম (২৬),পাখি আক্তার (২৪) ও সুজিত চন্দ্র দাশ (৩৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় অভিযানকারী দলের এক সদস্যকে কামড় দেওয়ার ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ আবাসিক এলাকার রেললাইনের উত্তর পাশে সারদা কলোনি মার্কেটের মিনহাজ ভ্যারাইটিজ স্টোরের সামনে অভিযান চালানো হয়। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে সুমি বেগমের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৭০০ টাকা এবং পাখি আক্তারের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও একটি চাকু উদ্ধার করা হয়।

এদিকে,একই দিন বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শহরের সবুজবাগ এলাকায় ইসকন মন্দিরের উত্তর পাশে সুজিত চন্দ্র দাশের দখলে থাকা সুজিত স্টোরে অভিযান চালানো হয়। এ সময় একটি নীল রঙের শপিং ব্যাগ থেকে ভারতীয় তৈরি ৭৫০ মিলিলিটারের এক বোতল ‘ব্লেন্ডার্স প্রাইড’ বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সুজিত চন্দ্র দাশকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান অভিযানের তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১৪ অক্টোবর) তিনি জানান,মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্রীমঙ্গল শহরের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও বিদেশি মদ উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় অভিযানকারী দলের এক সদস্যকে কামড় দেওয়ার ঘটনাও ঘটে।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

لم يتم العثور على تعليقات


News Card Generator