ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে পুলিশ জনগণের পাশে থাকবে: পুলিশ সুপার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে পুলিশ জনগণের পাশে থাকবে: পুলিশ সুপার..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে পুলিশ জনগণের পাশে থাকবে: পুলিশ সুপার..
ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে পুলিশ জনগণের পাশে থাকবে: পুলিশ সুপার..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার দেবহাটা থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

 

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরার দেবহাটা থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার আশ্বাস দেন।

পুলিশ সুপার বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে পুলিশ কাজ করছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে।

তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উৎসব চলাকালে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎসবের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

لم يتم العثور على تعليقات


News Card Generator