ফায়ার ফাইটার মোস্তফা লাঞ্চিত, মব সৃষ্টি করে হামলা ও লাখ টাকা ছিনতাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফায়ার ফাইটার মোস্তফা লাঞ্চিত, মব সৃষ্টি করে হামলা ও লাখ টাকা ছিনতাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন..

Anamul Kabir avatar   
Anamul Kabir
ফায়ার ফাইটার মোস্তফা লাঞ্চিত, মব সৃষ্টি করে হামলা ও লাখ টাকা ছিনতাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন..
ফায়ার ফাইটার মোস্তফা লাঞ্চিত, মব সৃষ্টি করে হামলা ও লাখ টাকা ছিনতাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন..
ছবি: সংগৃহীত
একটি স্বার্থান্বেষী মহল তার বন্ধু মোস্তফা কামালের পরিবারের সম্মানহানি করতে অপচেষ্টা চালাচ্ছে। বন্ধুত্বের জায়গা থেকে এবং সত্য তুলে ধরতেই তিনি বানারীপাড়া প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছেন..

বরিশাল জেলার বন্দর থানাধীন টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের জীবডলন এলাকায় হামলা, মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিলন হাওলাদার বানারীপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১০ অক্টোবর (শনিবার) রাত ১২:০০ টার দিকে জীবডলন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মিলন হাওলাদার জানান, বিশেষ প্রয়োজনে তিনি বানারীপাড়া উপজেলার আউয়ার গ্রামের মোস্তফা কামালকে নিজ বাড়িতে আমন্ত্রণ জানান। তবে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চলায় ও হেনস্তা করার চেষ্টা করে। পরবর্তীতে তাদের দুজনকে মারধর করে নগদ ৪ লাখ টাকা এবং একটি সোনার আংটি ছিনিয়ে নেয় অভিযুক্তরা।

ঘটনার পর কোনো উপায় না পেয়ে মিলন হাওলাদার জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে এবং নিরাপত্তার ব্যবস্থা নেয়। এ বিষয়ে ভুক্তভোগী মিলন হাওলাদার বাদী হয়ে বরিশাল বন্দর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নিজের বাড়ি বরিশাল সদর উপজেলায় হওয়া সত্ত্বেও বানারীপাড়ায় সংবাদ সম্মেলন করার কারণ হিসেবে তিনি জানান, একটি স্বার্থান্বেষী মহল তার বন্ধু মোস্তফা কামালের পরিবারের সম্মানহানি করতে অপচেষ্টা চালাচ্ছে। বন্ধুত্বের জায়গা থেকে এবং সত্য তুলে ধরতেই তিনি বানারীপাড়া প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন—মিলন হাওলাদারের বাড়িরই মো: উজ্জ্বল হাওলাদার , চুন্নু হাওলাদার, নান্টু হাওলাদার, মো: সোহেল , শাহনাজ পারভীন, সাথী বেগম এবং রিনা বেগম ।

​সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী মিলন হাওলাদার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে যেন প্রতিপক্ষরা তাদের পরিবারের কোনো ক্ষতি বা সম্মানহানি করতে না পারে, সেজন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator