দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী..

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী..
দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী..
ছবি: সংগৃহীত
এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বছরের পর বছর ফেল করার ধারাবাহিকতা চলতে দেওয়া ..

 

মঙ্গলবার দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মিলনায়তনে ৪৯তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৬৫১ জন কর্মকর্তার ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে সরকার কাজ করছে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা বিকাশে চতুর্থ শ্রেণি থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, পড়ালেখা ও খেলাধুলার সমন্বয়ে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. সরদার কেরামত আলী। পরে শিক্ষামন্ত্রী খান একাডেমি আয়োজিত ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator