কচুয়ার বিশ্বরোডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কচুয়ার বিশ্বরোডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

MDRaihanMia MDRaihanMia avatar   
MDRaihanMia MDRaihanMia
কচুয়ার বিশ্বরোডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
কচুয়ার বিশ্বরোডে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে প্রত..

মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: 

“মাদকের আগ্রাসন, দৃশ্যমান প্রতিরোধই সমাধান—পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় কচুয়া বিশ্বরোড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জেলা বিএনপির সদস্য ও বিশ্বরোড বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুল ইসলাম রুবেলের সভাপতিত্বে সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক জাফরুল হাসান এবং পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম আকাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, কচুয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।

সমাবেশে বক্তব্য দেন কচুয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম মোল্লা, হারুন স্কয়ারের পরিচালক সুরুজ মোল্লা, স্কয়ার মার্কেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, বিএনপি নেতা গিয়াস উদ্দিন ও মনির হোসেন, ছাত্রদল নেতা ইমাম হাসান এবং পৌর যুবদল নেতা লিটন ডনসহ আরও অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন বিল্লাল প্রধান, মিজান, নুরুল ইসলাম, মঞ্জুর হোসেনসহ বিশ্বরোড বাজার কমিটির সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ সামাজিক প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

 মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ এবং দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Geen reacties gevonden


News Card Generator