আমতলীর হলদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আমতলীর হলদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা..

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
আমতলীর হলদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা..
আমতলীর হলদিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা..
ছবি: সংগৃহীত
****

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া  ইউনিয়নের জে.বি. সেনের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। বিশেষ করে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে আগাম প্রস্তুতি গ্রহণ জরুরি। 

অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন, মোঃ ফরিদ হোসেন খিজির, মোঃ মনিরুল ইসলাম,নীলকান্ত, সহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় শিশু-কিশোরদের সচেতন করা এবং সম্মিলিত উদ্যোগে নিরাপদ ও দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

প্রতিপাদ্য: “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”।

Walang nakitang komento


News Card Generator