মাধবদীতে ১০৫ পিস ই/য়া/বা/স/হ মা/দ/ক/কা/র/বা/রি গ্রে/প্তা/র | আই নিউজ বিডি

মাধবদীতে ১০৫ পিস ই/য়া/বা/স/হ মা/দ/ক/কা/র/বা/রি গ্রে/প্তা/র

Ratna Begum avatar   
Ratna Begum
মাধবদীতে ১০৫ পিস ই/য়া/বা/স/হ মা/দ/ক/কা/র/বা/রি গ্রে/প্তা/র
মাধবদীতে ১০৫ পিস ই/য়া/বা/স/হ মা/দ/ক/কা/র/বা/রি গ্রে/প্তা/র
ছবি: সংগৃহীত
মাধবদীতে ১০৫ পিস ই/য়া/বা/স/হ মা/দ/ক/কা/র/বা/রি গ্রে/প্তা/র

রিপোর্ট: রত্না বেগম

নরসিংদীর মাধবদীতে মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ দানিছ মিয়া ওরফে ধন মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১১ অক্টোবর) মাধবদী থানাধীন পৌলান খালপাড়ের গোডাউন রোডে মায়ানগর স্টোরের সামনের সড়কে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দানিছ মিয়া মাধবদী থানার কুঁড়েরপাড় এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত সাহাজ উদ্দিন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাহিদা বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মাধবদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

没有找到评论


News Card Generator