মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে বিডি ক্লিন গাজীপুরের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে বিডি ক্লিন গাজীপুরের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা..

Md Sale avatar   
Md Sale
মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে বিডি ক্লিন গাজীপুরের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা..
মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে বিডি ক্লিন গাজীপুরের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা..
ছবি: সংগৃহীত
মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে বিডি ক্লিন গাজীপুরের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এক বিশেষ পরিচ..

মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে বিডি ক্লিন গাজীপুরের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন গাজীপুর’। পরিচ্ছন্ন ও সুন্দর শ্রীপুর গড়ার লক্ষ্যে সংগঠনের একদল তরুণ স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​অভিযানকালে স্বেচ্ছাসেবীরা ফ্লাইওভারের নিচের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ড্রেন ও আশপাশের পরিত্যক্ত স্থানসমূহ পরিচ্ছন্ন করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পদক্ষেপ নেন। তাঁদের এই নিবেদিত শ্রম ও প্রশংসনীয় উদ্যোগের মাধ্যমে শুধু নির্দিষ্ট স্থানটিই পরিষ্কার হয়নি, বরং স্থানীয় সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে পড়েছে পরিচ্ছন্নতার সচেতন বার্তা।

​সংগঠনের পক্ষ থেকে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কেবল পরিষ্কার করাই যথেষ্ট নয়, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকা এবং অন্যকে সচেতন করার মাধ্যমেই একটি সুন্দর, স্বাস্হ্যকর ও ডেঙ্গুমুক্ত শ্রীপুর গড়ে তোলা সম্ভব।

​স্থানীয় বাসিন্দারা বিডি ক্লিন গাজীপুরের এমন সামাজিক ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং পরিচ্ছন্ন শ্রীপুর গড়ার এই লড়াইয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Geen reacties gevonden


News Card Generator