সরকার সারাদেশে নির্ভিগ্নে পূজা অর্চনা করতে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছেন। ধর্ম যার যার, দেশটা সবার। সবাই এদেশের নাগরিক। এদেশকেই ভালবেসে সবার নিজ নিজ ধর্ম পালন করতে হবে। প্রত্যেকটি মন্ডপে সরকার কতৃক সহায়তা দেয়া হচ্ছে। পরিমানে অপ্রতুল হলেও সরকার সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার করে জনগণের পাশে দাঁড়াচ্ছে। সরকারের আন্তরিকতার অভাব নাই। প্রতিটি মন্ডপে সরকারি সহায়তা পৌঁছে দেয়া হবে।
মঙ্গলবার(১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দূগাপূজা উপলক্ষ্যে জিআর চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম হোসেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিউল ইসলাম। এসময় সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।