সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার..

Mohammad Abdul Qaiyum Nahid avatar   
Mohammad Abdul Qaiyum Nahid
সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার..
সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।..
আব্দুল কাইয়ুম নাহিদ ,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম মোশাহিদুল ইসলাম (৩৫)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের আব্দুল হকের ছেলে এবং সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর দারুল উলুম মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মাদ্রাসার ওই শিক্ষকের বিরুদ্ধে শিশুটির সঙ্গে অসদাচরণের অভিযোগ ওঠে। বিষয়টি পরিবার জানতে পেরে স্থানীয়ভাবে আলোচনা করে এবং থানায় অভিযোগ দায়ের করে।
 
ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রবিবার বিকেলে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে রবিবার রাতেই বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে স্থানীয় জনতা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
 
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, "এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।"
 
সোমবার (১২ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার মোশাহিদুল ইসলামকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষা সহ মামলার পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 
মাদ্রাসা শিক্ষকের হাতে শিশু নির্যাতনের এই ঘটনাটি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও নৈতিকতার মানদণ্ড নিয়ে বড় ধরনের প্রশ্নচিহ্ন তৈরি করেছে।
Ingen kommentarer fundet


News Card Generator