ভোট দিন আর না দিন জনগনের পাশে থাকবে বিএনপি : মির্জা ফখরুল | আই নিউজ বিডি

ভোট দিন আর না দিন জনগনের পাশে থাকবে বিএনপি : মির্জা ফখরুল

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা বড়গাঁও ইউনিয়নের কিসমত কেশুরবাড়ি লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলা..
اشتراک‌گذاری در Eidok
ভোট দিন আর না দিন জনগনের পাশে থাকবে বিএনপি : মির্জা ফখরুল
عکس: گردآوری‌شده

 

জনগণের অধিকার রক্ষার দায়িত্ব বিএনপির, জনগণের ওপর অন্যায় অবিচার যেন না হয় সেটার দায়িত্ব বিএনপির। ভোট দিন আর না দিন, বিএনপি জগণের পাশে থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলমগীর বলেন, নির্বাচন চায় সবাই কারণ একটা ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠন করা যায়। যারা আমাদের সবার সরকার হবে। ভোট হবে যেখানে আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো। গত ১৫ বছর সৈরাচার আওয়ামীলীগ জনগণকে ভোট দিতে দেয় নি।

বিগত সরকার মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে। দীর্ঘ ১৫ বছর  মিথ্যা মামলায় জর্জরিত বিএনপির প্রতিটি নেতাকর্মী। হিন্দু হউক মুসলিম হোক, বিএনপি হউক আর আওয়ামীলীগ হউক, আর কোন মিথ্যা মামলা চাই না। সুবিচার চাই ন্যায়বিচার চাই।

তিনি এ সময় অভিযোগ করেন, দেশে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ বাধিয়ে পতিতরা ফায়দা হাসিলের চেষ্টা করছে, সেই ফায়দা নিতে দেয়া হবে না। বিভাজন বাদ দিয়ে শান্তির দেশ গঠনের আহ্বান জানান।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যায় যে করবে তার বিষয়ে আপস নেই। অপরাধী যে দলেরই হউক অন্যায় করলে ছাড় নয়। অন্যায় করলে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ سیاست আওয়ামী লীগের অনুপ্রবেশে ক্ষুব্ধ ছাত্রদল নেতা খান সাইফুলের পদত্যাগ: তৃণমূলে বাড়ছে অসন্তোষ 15 Views পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার سیاست পদত্যাগ করেছেন এমপি ওসমান ফারুক: সংসদে স্পিকার 30 Views তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের سیاست তৃণমূলকে মূল্যায়ন করে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের 37 Views বাগেরহাট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লাসহ সকলকে মোল্লাহাট উপজেলা যুবদলের অভিনন্দন سیاست বাগেরহাট জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লাসহ সকলকে মোল্লাহাট উপজেলা যুবদলের অভিনন্দন 74 Views লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের سیاست লন্ডনে সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নাহিদ ইসলামের 57 Views নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে سیاست নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 133 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি سیاست গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 70 Views