‘সরকার বিধবা কিংবা বেকার কার্ড চালু করলে এমপিদের স্ত্রীরাই সবার আগে নেবেন’: হাসনাত আবদুল্লাহ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

‘সরকার বিধবা কিংবা বেকার কার্ড চালু করলে এমপিদের স্ত্রীরাই সবার আগে নেবেন’: হাসনাত আবদুল্লাহ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
‘সরকার বিধবা কিংবা বেকার কার্ড চালু করলে এমপিদের স্ত্রীরাই সবার আগে নেবেন’: হাসনাত আবদুল্লাহ..
‘সরকার বিধবা কিংবা বেকার কার্ড চালু করলে এমপিদের স্ত্রীরাই সবার আগে নেবেন’: হাসনাত আবদুল্লাহ..
ছবি: সংগৃহীত
দেশে চলমান স্বজনপ্রীতি ও প্রশাসনিক অনিয়মের তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, “সরকার যদি নতুন করে বিধবা ক..

সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিদ্রূপাত্মক মন্তব্য করেন।

সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

বক্তব্যে সাম্প্রতিক সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “সম্প্রতি সারের ডিলার নিয়োগের প্রক্রিয়ায় দেখা গেছে—এমপির ছেলে, মেয়ে এমনকি শালীও ডিলারশিপ পেয়েছেন। ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকারের যেকোনো সামাজিক সুরক্ষার সুবিধাও এখন প্রভাবশালী গোষ্ঠী আত্মসাৎ করার পাঁতারা করে।”

শিক্ষাঙ্গনের বিশৃঙ্খলা ও অভিযোগ

শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতি ও সাম্প্রতিক বিশৃঙ্খলা নিয়ে কথা বলতে গিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাম্প্রতিক পরিস্থিতির উদাহরণ দেন এনসিপির এই শীর্ষ নেতা।

তিনি অভিযোগ করে বলেন, চুয়েটের বর্তমান উপাচার্যকে শিক্ষক ও শিক্ষার্থীরা কেউই চান না। কিন্তু একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থা ও দেশকে পুনরায় পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। শিক্ষার্থীরা সচেতন থাকলে এ ধরনের চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।

Nema komentara


News Card Generator