দীঘিনালায় আসন্ন দুর্গাপূজায় ৭ বিজিবির নিরাপত্তা সভা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দীঘিনালায় আসন্ন দুর্গাপূজায় ৭ বিজিবির নিরাপত্তা সভা

Md sohel Rana avatar   
Md sohel Rana
দীঘিনালায় আসন্ন দুর্গাপূজায় ৭ বিজিবির নিরাপত্তা সভা
দীঘিনালায় আসন্ন দুর্গাপূজায় ৭ বিজিবির নিরাপত্তা সভা
ছবি: সংগৃহীত
****

মোঃ সোহেল রানা , দীঘিনালা(খাগড়াছড়ি)

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাবুছড়া ব্যাটালিয়ন ৭বিজিবির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার নয়টি পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন। সোমবার (১২ অক্টোবর) সকালে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সদর দপ্তরের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও বক্তব্য দেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ। এ সময় দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী, দীঘিনালা আনসার ও ভিডিপির সহকারী পরিচালক পুলক সরকার, মেডিকেল অফিসার এম. আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ বলেন, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীকাল থেকে তিন প্লাটুন বিজিবি সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।আলোচনা সভা শেষে ৯টি পূজামণ্ডপের প্রতিনিধির হাতে আর্থিক অনুদান তুলে দেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ।

 

Ingen kommentarer fundet


News Card Generator