নড়াইলে ১৩ মামলার আসামি দেশীয় অস্ত্রসহ আটক | আই নিউজ বিডি

নড়াইল

নড়াইলে ১৩ মামলার আসামি দেশীয় অস্ত্রসহ আটক

দেশীয় অস্ত্রসহ আসামী আটক
Eidok-এ শেয়ার
নড়াইলে ১৩ মামলার আসামি দেশীয় অস্ত্রসহ আটক
ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় ১৩টি মামলার এজহারভুক্ত আসামি সবুজ মোল্যা (৪০) কে দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চাঁচুড়ি বাজারের দাড়িয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি ওই গ্রামের স্থায়ী বাসিন্দা।

 

বুধবার (৩০ এপ্রিল) সকালে নড়াইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান এ তথ্য নিশ্চিত করেন।

 

গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল মঙ্গলবার রাতে চাঁচুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সবুজ মোল্যাকে আটক করা হয়।

 

তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ৭টি রামদা, ১০টি ভল্লম, হকিস্টিক, একাধিক হেলমেট, বিপুল পরিমাণ ক্যাপ এবং ‘মুজিব টি-শার্ট’ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

নড়াইল গোয়েন্দা পুলিশের ওসি শাহ্ দারা খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

এই অভিযান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

 

আরিফ মোহাম্মদ মাদুম

নড়াইল থেকে

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার جرم মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 85 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন جرم কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 42 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ جرم আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 91 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু جرم থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ جرم সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি جرم কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 105 Views