সদরপুরে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে মারধরের অভিযোগ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সদরপুরে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে মারধরের অভিযোগ

Kabir Hossain Hossain avatar   
Kabir Hossain Hossain
সদরপুরে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে মারধরের অভিযোগ
সদরপুরে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে মারধরের অভিযোগ
ছবি: সংগৃহীত
ফরিদপুরের সদরপুরে পাওনা ৪ লাখ ৪০ হাজার টাকা চাইতে গিয়ে সুমি আক্তার (২৫) নামে এক গৃহবধূকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর আপন জা লাকী আক্তারের (৩০) বিরুদ্ধে।..

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার আকটেরচর ইউনিয়নের চররামনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে সদরপুর থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহত সুমিকে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, আহত সুমি আক্তার চররামনগর গ্রামের প্রবাসী আসাদ ফকিরের স্ত্রী।

রোববার সকালে তিনি তাঁর আপন জা লাকী আক্তারের কাছে পাওনা ৪ লাখ ৪০ হাজার টাকা চাইতে যান। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাকী আক্তার তাঁকে আঘাত করলে তাঁর মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

সুমির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানা গেছে।

এ ঘটনায় সুমি আক্তারের পক্ষে তাঁর বড় ভাই বাদী হয়ে সদরপুর থানায় তিনজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। সদরপুর থানা পুলিশের কোনো বক্তব্যও পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে জানানো হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator