‘হু ইজ হাদি?’ নুরুল হক নুরের এমন প্রশ্ন নিয়ে সমালোচনার ঝড়, রফিকুল ইসলাম মাদানির কড়া জবাব.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

‘হু ইজ হাদি?’ নুরুল হক নুরের এমন প্রশ্ন নিয়ে সমালোচনার ঝড়, রফিকুল ইসলাম মাদানির কড়া জবাব..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
‘হু ইজ হাদি?’ নুরুল হক নুরের এমন প্রশ্ন নিয়ে সমালোচনার ঝড়, রফিকুল ইসলাম মাদানির কড়া জবাব..
‘হু ইজ হাদি?’ নুরুল হক নুরের এমন প্রশ্ন নিয়ে সমালোচনার ঝড়, রফিকুল ইসলাম মাদানির কড়া জবাব..
ছবি: সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শরীফ ওসমান হাদিকে সমাহিত করার যৌক্তিকতা এবং তার অবদান নিয়ে প্রশ্ন তুলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত..

প্রতিমন্ত্রী নুরের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট ইসলামী আলোচক রফিকুল ইসলাম মাদানি। রোববার (১১ অক্টোবর ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

নুরের সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করে মাদানির সমালোচনা

পোস্টে মাদানি জানান, ২০১৯-২০ সাল থেকেই নুরুল হক নুরের সঙ্গে তার ব্যক্তিগত সুসম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে মোদিবিরোধী আন্দোলনও করেছিলেন। তবে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে দেশের মানুষের টান ও আদর্শ তার কাছে বড় উল্লেখ করে তিনি বলেন, “নুর ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকা সত্ত্বেও, তাঁর মাধ্যমে হাদি ভাইয়ের কবর নিয়ে সমালোচনা সহ্য করতে পারিনি। তীব্র প্রতিবাদ করেছি।”

নুরের সমালোচনা করে মাদানি বলেন, “একজন মানুষ দেশের পক্ষে, গণমানুষের পক্ষে কথা বলতে গিয়ে অল্প বয়সে জীবন দিয়েছেন। আজ যিনি তাঁর কবরের জায়গা নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁর দুর্দিনেও সেই মানুষটি তাঁর পক্ষে প্রতিবাদ করেছিলেন! অথচ আজ আপনার রাজনৈতিক অবস্থান ও কৃতজ্ঞতাবোধ নিয়েই প্রশ্ন উঠছে।”

‘হাদি কে?’ এর জবাবে মাদানির মূল্যায়ন

প্রতিমন্ত্রী নুরের করা ‘হু ইজ হাদি?’ প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম মাদানি হাদিকে স্মরণ করে লেখেন:

  • হাদি এ জাতির ঘুমন্ত দেশপ্রেমিক তরুণদের জাগিয়ে তোলার হেমিলিওনের বাঁশিওয়ালা।

  • হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে শিকল ভাঙার ডাক ও প্রতিবাদী কণ্ঠ।

  • হাদি কৃষক, শ্রমিক, আলেম-ওলামা ও দিনমজুরের চোখের নিচে জমে থাকা অশ্রু এবং হার না-মানা তারুণ্যের প্রতীক।

ক্ষমতার মোহ ও রাজপথের ত্যাগের তুলনা

নুরুল হক নুরকে উদ্দেশ করে মাদানি আরও বলেন, “আপনি আঘাত পেয়ে পেয়ে মানুষের ভালোবাসা পেয়ে উঁচুতে উঠে ক্ষমতার মোহে অন্ধ হয়ে আবোলতাবোল বলা এক ধিকৃত মানুষ। যে মানুষটি আপনার জন্য আন্দোলন করেছেন, তাঁর মৃত্যুর পর তাঁর কবরের জায়গা নিয়ে প্রশ্ন তোলা—এক অকৃতজ্ঞতার শামিল।”

তিনি অভিযোগ করেন, জনরোষের ভয়ে ঘাপটি মেরে থাকা চক্র নুরের মতো তরুণ নেতাদের ব্যবহার করছে এবং টাকা ও ক্ষমতার লোভে তারা হিতাহিত জ্ঞান হারাচ্ছেন। পরিশেষে মাদানি উল্লেখ করেন, ক্ষমতা ও অর্থ সাময়িক, কিন্তু মানুষের হৃদয়ে স্থান পেতে হলে আদর্শ ও ত্যাগের রাজনীতি ধরে রাখতে হয়। হাদি নিজের জীবন দিয়ে সেই ভালোবাসা অর্জন করেছেন, যা ইতিহাস চিরদিন মনে রাখবে।

Geen reacties gevonden


News Card Generator