বরগুনার নলটোনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক সভা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বরগুনার নলটোনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক সভা..

মোঃ আতিকুর রহমান ইশতি avatar   
মোঃ আতিকুর রহমান ইশতি
বরগুনার নলটোনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক সভা..
বরগুনার নলটোনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক সভা..
ছবি: সংগৃহীত
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।..

নিজস্ব প্রতিবেদক: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গত শনিবার (১০ অক্টোবর) বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস। সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা জিয়া উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলটোনা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান মাহফুজ। সভায় স্বাগত বক্তব্য দেন বরগুনা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা। সভায় জেলেদের মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। জানানো হয়, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ২০২৬ সালের ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময় মাছ ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

 

সভায় জেলেদের উদ্দেশে নিষেধাজ্ঞার সময়সীমা মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা অনুসরণ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। আরও জানানো হয়, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অপরাধে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে বলে সভায় উল্লেখ করা হয়।

 

বক্তারা মা ইলিশের প্রজনন সুরক্ষায় জেলেদের পাশাপাশি মাছ ব্যবসায়ী, আড়তদার ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তাঁরা বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের বংশবিস্তার ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য জেলেদের প্রতি আহ্বান জানানো হয়।

 

没有找到评论


News Card Generator