বিজিবির অভিযানে ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক দুজন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিজিবির অভিযানে ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক দুজন

Nahid Hasan avatar   
Nahid Hasan
বিজিবির অভিযানে ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক দুজন
বিজিবির অভিযানে ৭১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক দুজন
ছবি: সংগৃহীত
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭১ লাখ ৩৩ হাজার টাকার ভারতীয় মদ, গাঁজা, ফুচকা, আতশবাজি ও দুটি যানবাহন জব্দ করেছে ৫৫ বিজিবি। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর মাধবপুর উপজেলার চণ্ডিছড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও গাড়ির মূল্য ৬০ লাখ ১০ হাজার ৮০০ টাকা।

এ ছাড়া ১০ অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ফুসকুড়িছড়া চা-বাগান এলাকায় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ২৩ বোতল ভারতীয় মদ ও ৫৬৫ পিস আতশবাজিসহ দুজনকে আটক করা হয়। একই দিন চিমটিবিল ও সাতছড়ি বিওপির পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজা ও দুই বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান,"জব্দ করা মালামাল ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

没有找到评论


News Card Generator