মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পুরাতন কম্বল ও ব্যবহৃত কাপড়ের বস্তার আড়ালে গাঁজা পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা এসব গাঁজা উদ্ধার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইকতিয়ার মিয়ার নেতৃত্বে এএসআই দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি দল আমবাড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুরাতন কম্বল ও ব্যবহৃত কাপড়ের বস্তা তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক বহনের অভিযোগে জসীম উদ্দিন (৩৮) ও আব্দুল খালেক (৬০) নামে দুজনকে আটক করা হয়।
আটক জসীম উদ্দিন ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মঞ্জুর আলীর ছেলে। আব্দুল খালেক একই উপজেলার জয়নগর গ্রামের আব্দুল জাহেরের ছেলে।
এ বিষয় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মাধবপুরে কম্বলের আড়ালে ১০ কেজি গাঁজা, আটক ২ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Nenhum comentário encontrado