জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ ..

Abu Raihan avatar   
Abu Raihan
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ ..
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ ..
ছবি: সংগৃহীত
****
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের মাঝে পূজার উপহার সামগ্রী বিতরণ করেছে জেলা মটর শ্রমিক ইউনিয়ন। শনিবার (১০ অক্টোবর) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
জেলা মটর শ্রমিক ইউনিয়নের কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের হাতে পূজার উপহার সামগ্রী তুলে দেন।
 
এসময় উপস্থিত ছিলেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা শিপলু ও জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।
 
আয়োজকরা জানান, শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে শ্রমিকদের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এমন আয়োজন করা হয়েছে। এসব উপহার সামগ্রী পেয়ে শ্রমিকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে। 
Aucun commentaire trouvé


News Card Generator