প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দফা দাবি ডাকসু ভিপি সাদিক কায়েমের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দফা দাবি ডাকসু ভিপি সাদিক কায়েমের..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দফা দাবি ডাকসু ভিপি সাদিক কায়েমের..
প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দফা দাবি ডাকসু ভিপি সাদিক কায়েমের..
ছবি: সংগৃহীত
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।..

শনিবার (১০ অক্টোবর ২০২৬) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব দাবি তুলে ধরেন ডাকসু ভিপি।

সাদিক কায়েমের ৪ দফা দাবি: ১. প্রশ্নফাঁসে জড়িত সমস্ত সিন্ডিকেট শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমে প্রশ্নফাঁসের ঘটনা চিরতরে বন্ধ করতে হবে।

২. প্রশাসনিক চরম ব্যর্থতার দায়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) পদ থেকে সরিয়ে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।

৩. প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট চক্রকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।

৪. দেশজুড়ে পরীক্ষা স্থগিত হওয়ায় ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের যাতায়াত ব্যয় বিবেচনা করে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

পরীক্ষা স্থগিত ও রাজপথে পরীক্ষার্থীদের বিক্ষোভ

উল্লেখ্য, শনিবার সকাল ১১টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে সারা দেশ থেকে প্রায় তিন লাখের বেশি চাকরিপ্রার্থী ঢাকার প্রায় ১০০টি কেন্দ্রে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তবে পরীক্ষা শুরুর আগমুহূর্তে প্রশ্নপত্র ফাঁসের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় পরীক্ষাটি স্থগিত করার কথা জানায় কর্তৃপক্ষ।

পরীক্ষা বাতিলের পরপরই চরম ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ, শাহবাগ, নীলক্ষেত মোড়, সাতমসজিদ সড়ক এবং মিরপুরে সরকারি বাঙলা কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator