যৌতুকের দাবিতে স্বামী কতৃক নির্যাতনের শিকার নারী ওসিসি তে ।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যৌতুকের দাবিতে স্বামী কতৃক নির্যাতনের শিকার নারী ওসিসি তে ।..

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
যৌতুকের দাবিতে স্বামী কতৃক নির্যাতনের শিকার নারী ওসিসি তে ।..
যৌতুকের দাবিতে স্বামী কতৃক নির্যাতনের শিকার নারী ওসিসি তে ।..
ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ১৫:৩৭ পিএম, ৩০ এপ্রিল ২০২৫

পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মধ্যলোন্দা  গ্রামের লামিয়া বেগম নামের এক নারী যৌতুকের দাবিতে স্বামী কতৃক নির্যাতনের শিকার হয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) তে অভিযোগ করেন। ভুক্তভোগী লামিয়া বেগম জানান,  দীর্ঘ পাঁচ বছর যাবত আমার স্বামী টিয়াখালী ইউনিয়নের বাসিন্দা জহিরুল ইসলাম ও তার বাবা,  মা আমার বাবার কাছে দুই লক্ষ টাকা দাবি করে আসছে ব্যবসা করার জন্য।  আমার বাবা হতদরিদ্র লোক বিধায় টাকা দিতে অস্বীকৃতি জানালে  আমার স্বামী ও তার বাবা,  মা আমাকে বিভিন্ন সময় মারধর করেন। আমি ও আমার ২ সন্তানের ভরপোষন দিতে অস্বীকৃতি জানান।  আমি আর্থিক ভাবে অসচ্ছল হওয়ায় বিনামূল্যে প্রয়োজনীয় সহায়তা পেতে এ জায়গা তে আসছি।  ওসিসির প্রোগ্রাম অফিসার মো : রফিকুল ইসলাম জানান ,  ভুক্তভোগী নারীকে প্রাথমিকভাবে মনোসামাজিক কাউন্সেলিং প্রদান করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস এন্ড ট্রাস্ট ( ব্লাস্ট ), পটুয়াখালী  এর কো অর্ডিনর বরাবর প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের জন্য  লিখিতভাবে দরখাস্ত করা হয়েছে যার স্মারক নং : মশিবিম/ওসিসি/পটুয়া/২০২৫/৩১। ব্লাস্ট অফিস সুত্র জানায়,  ভুক্তভোগী লামিয়ার আবেদন গ্রহণ করা হয়েছে যার স্মারক নং : ৭২/২০২৫/৩০/০৪/২০২৫।  প্রাথমিকভাবে আপোষ মিমাংসার জন্য আগামী ১৫/০৫/২০২৫ ইং তারিখে উভয় পক্ষকে নোটিশ প্রদান করা হবে।  বিষয়টি তখন সুরাহা না হলে আইনি পদক্ষেপ নেব। 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator