ইনজুরি টাইমে ফুলক্রুগের গোল, ডর্টমুন্ডের জয় ছিনিয়ে নিল ওয়ের্ডার ব্রেমেন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইনজুরি টাইমে ফুলক্রুগের গোল, ডর্টমুন্ডের জয় ছিনিয়ে নিল ওয়ের্ডার ব্রেমেন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইনজুরি টাইমে ফুলক্রুগের গোল, ডর্টমুন্ডের জয় ছিনিয়ে নিল ওয়ের্ডার ব্রেমেন..
ইনজুরি টাইমে ফুলক্রুগের গোল, ডর্টমুন্ডের জয় ছিনিয়ে নিল ওয়ের্ডার ব্রেমেন..
ছবি: সংগৃহীত
ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ডর্টমুন্ড। এরপরই শুরু ব্রেমেনের অবিশ্বাস্য প্রত্যাবর্তন! সাবেক ক্লাবের বিরুদ্ধেই ইনজুরি টাইমে নাটকীয় গোল করে কী করলেন ফুলক্রুগ?..

জার্মান বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের জয়রথ থামিয়ে দিল ওয়ের্ডার ব্রেমেন ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্বাগতিক ডর্টমুন্ড অতিরিক্ত সময়ের নাটকীয় গোলে সাবেক ক্লাবের মুখের গ্রাস কেড়ে নিয়ে ব্রেমেনকে স্মরণীয় এক পয়েন্ট এনে দিয়েছেন স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগ রোমাঞ্চকর ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়

আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচে এফসি টোয়েন্তের কাছে ০-৭ গোলে বিধ্বস্ত হওয়া ব্রেমেন এদিন শুরু থেকেই দারুণ ট্যাকটিক্যাল ফুটবল উপহার দেয় প্রথমার্ধে ডর্টমুন্ডের আক্রমণভাগকে শক্ত প্রতিরোধে আটকে রাখার পাশাপাশি পাল্টা আক্রমণেও ভীতি ছড়ায় তারা বিরতির ঠিক আগে স্বাগতিকদের পক্ষে মার্সেল সাবিৎজারের বিপজ্জনক ফ্রি-কিক এবং ম্যাক্সিমিলিয়ান বায়ারের জোরালো প্রচেষ্টা অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন ব্রেমেনের গোলরক্ষক কার্ল হাইন ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের লড়াই

দ্বিতীয়ার্ধেও স্বাগতিকদের একের পর এক আক্রমণ প্রতিহত করে যাচ্ছিলেন ইনজুরি কাটিয়ে ফেরা হাইন তবে ম্যাচের ৮০তম মিনিটে আর শেষ রক্ষা হয়নি; মাঝমাঠ থেকে তৈরি হওয়া এক দারুণ প্রতিআক্রমণে ড্যানিয়েল সভেনসনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ডর্টমুন্ড এর মাত্র পাঁচ মিনিট পর কর্নার কিক থেকে চমৎকার হেডে নিকো শ্লটারবেক বল জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয় ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে চলতি মৌসুমে নিজেদের টানা পঞ্চম জয় অনেকটাই নিশ্চিত ভেবে নিয়েছিল ডর্টমুন্ড

তবে ম্যাচের চিত্রনাট্যে তখনও বড় চমক বাকি ছিল ৮৮তম মিনিটে লুডোভিত রেইস ডান পায়ের দারুণ শটে ব্যবধান ২-১ করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২) রচিত হয় ম্যাচের চূড়ান্ত ক্লাইম্যাক্স মার্কো গ্রুলের বাড়ানো নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ডর্টমুন্ডের সাবেক তারকা নিকলাস ফুলক্রুগ দুই বছর আগে ডর্টমুন্ড ছেড়ে ইংল্যান্ডে যাওয়া এবং এই গ্রীষ্মে ব্রেমেনে ফেরা ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারের অন্তিম মুহূর্তের গোলেই স্তব্ধ হয়ে যায় পুরো সিগনাল ইদুনা পার্ক

Nessun commento trovato


News Card Generator