দুই গোলের লিড হারিয়ে ভেয়ার্ডার ব্রেমেনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি বরুসিয়া ডর্টমুন্ডের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দুই গোলের লিড হারিয়ে ভেয়ার্ডার ব্রেমেনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি বরুসিয়া ডর্টমুন্ডের..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দুই গোলের লিড হারিয়ে ভেয়ার্ডার ব্রেমেনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি বরুসিয়া ডর্টমুন্ডের..
দুই গোলের লিড হারিয়ে ভেয়ার্ডার ব্রেমেনের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি বরুসিয়া ডর্টমুন্ডের..
ছবি: সংগৃহীত
বুন্দেসলিগার রোমাঞ্চকর ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও জয় হাতছাড়া করল বরুসিয়া ডর্টমুন্ড। শেষ মুহূর্তে নিকলাস ফুলক্রুগের সমতা সূচক গোলে পয়েন্ট ছিনিয়ে নিল ভেয়ার্ডার ব্রেমেন!..

জার্মান বুন্দেসলিগার পঞ্চম রাউন্ডের রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড ও ভেয়ার্ডার ব্রেমেন নিজেদের ঘরের মাঠ সিগন্যাল ইডুনা পার্কে ডর্টমুন্ড ২-০ গোলের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকেও জয় নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে শেষ মুহূর্তের অনবদ্য প্রত্যাবর্তনে ২-২ ড্র নিয়ে মাঠ ছেড়েছে সফরকারী ভেয়ার্ডার ব্রেমেন টানা চার জয়ের পর এই প্রথম পয়েন্ট খোলাল লিগ টেবিলের শীর্ষে থাকা ডর্টমুন্ড

ম্যাচের প্রথমার্ধে দুই দলের আক্রমণ-প্রতিআক্রমণ সত্ত্বেও কোনো গোল হয়নি ৪৩তম মিনিটে ডর্টমুন্ডের ম্যাক্সিমিলিয়ান বেয়ার চমৎকার সুযোগ পেলেও ব্রেমেন গোলরক্ষক হাইনের অসাধারণ সেভে রক্ষা পায় সফরকারীরা দ্বিতীয় অর্ধেকের শুরুতেই ইথান নোয়ানেনি বাইসাইকেল কিকে চমৎকার গোল করলেও রেফারী ক্রিশ্চিয়ান ডিঙ্গার্ট ফাউলের কারণে তা বাতিল ঘোষণা করেন

তবে ম্যাচের ৬৭তম মিনিটে আর ভুল করেনি ডর্টমুন্ড গিরাসির সহায়তায় ড্যানিয়েল সোয়েনসন লক্ষ্যভেদ করে স্বাগতিকদের ১-০ গোলে এগিয়ে দেন এর কিছুক্ষণ পর জুই ভিয়ারম্যানের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে ব্যবধান ২-০ করেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক দুই গোলের লিড নিয়ে মাঠের নিয়ন্ত্রণ ডর্টমুন্ডের হাতেই মনে হচ্ছিল

কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তে নাটকের বাকি ছিল ৭৭তম মিনিটে শ্লটারবেকের ভুল পাস থেকে বল পেয়ে ২০ গজ দূর থেকে নেওয়া জোরালো শটে ব্যবধান ২-১ করেন ব্রেমেনের লুদোভিত রাইস এরপর নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে গ্রুলের বাড়িয়ে দেওয়া চিপ থেকে হেডে সাবেক ক্লাব ডর্টমুন্ডের বিপক্ষে সমতাজ সূচক গোলটি (২-২) করেন নিকলাস ফুলক্রুগ যোগ করা ৬ মিনিটে কড়া ফাউল ও হলুদ কার্ডের ছড়াছড়ি থাকলেও আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দু'দল

Aucun commentaire trouvé


News Card Generator