জন্ম-মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগসেরা মাধবপুর, প্রশংসায় ইউএনও মেহেদী হাসান .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

জন্ম-মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগসেরা মাধবপুর, প্রশংসায় ইউএনও মেহেদী হাসান ..

Nahid Hasan avatar   
Nahid Hasan
জন্ম-মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগসেরা মাধবপুর, প্রশংসায় ইউএনও মেহেদী হাসান ..
জন্ম-মৃত্যু নিবন্ধনে সিলেট বিভাগসেরা মাধবপুর, প্রশংসায় ইউএনও মেহেদী হাসান ..
ছবি: সংগৃহীত
ইউএনও মো. মেহেদী হাসান

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে পারফরম্যান্সের দিক থেকে সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলা। এ সাফল্যের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার প্রশংসা করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
এক অভিনন্দন বার্তায় ইউএনও মেহেদী হাসানের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার প্রশংসা করা হয়। এতে বলা হয়, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন সরকারি কার্যক্রমে গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে দীর্ঘসূত্রতা এড়িয়ে চলছেন।
ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই ইউএনও মেহেদী হাসানের কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে। কোনো বিষয়ে তাঁর কাছে গেলে বিষয়টির গুরুত্ব বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন তিনি। এ কারণে রসিকতা করে তাঁকে ‘মাধবপুরের ফাটাকেষ্ট’ বলেও অভিহিত করেন তিনি।
তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সিলেট বিভাগের মধ্যে মাধবপুরের শ্রেষ্ঠত্ব অর্জন ইউএনওর কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার একটি স্বীকৃতি। ভবিষ্যতেও তিনি প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য ধরে রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে ইউএনও মো. মেহেদী হাসান বলেন, ‘অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য চেষ্টা করে যাচ্ছি। এসব দায়িত্বকে ইবাদতের অংশ হিসেবে নিয়ে কাজ করছি।’

Keine Kommentare gefunden


News Card Generator