টাইব্রেকারে জয়পুরহাট সদরকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন কালাই
সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে টাইব্রেকারে জয়পুরহাট সদর উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালাই উপজেলা ফুটবল দল। শ্বাসরুদ্ধকর ফাইনালে জয় নিশ্চিত হওয়ার পর শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠেন কালাইয়ের খেলোয়াড় ও সমর্থকেরা।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোল করতে পারেনি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে কালাই উপজেলা দল চারটি গোল করে।
অন্যদিকে, জয়পুরহাট সদর উপজেলা দল তিনটি গোল করতে সক্ষম হয়। এতে ৪-৩ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় কালাই উপজেলা ফুটবল দল।এ জয়ে কালাইজুড়ে বইছে আনন্দের বন্যা।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রায় ৩০ হাজার দর্শকের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম হয়ে ওঠে প্রাণবন্ত। প্রিয় দলের জয় দেখতে আসা দর্শকদের উচ্ছ্বাস আর করতালিতে মুখর হয়ে ওঠে মাঠের চারপাশ।
ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করার পাশাপাশি শৃঙ্খলাবোধ ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়তা করে।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন কালাই উপজেলা ফুটবল দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব গোলজার হোসেন এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব।
টাইব্রেকারে জয়পুরহাট সদরকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন… | আই নিউজ বিডি
টাইব্রেকারে জয়পুরহাট সদরকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন কালাই
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
সম্পরকিত প্রবন্ধ
জেলার খবর
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার
11 ভিউ
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0