ভালুকা পৌর ছাত্রদলের দুই ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভালুকা পৌর ছাত্রদলের দুই ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকা পৌর ছাত্রদলের দুই ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা
ভালুকা পৌর ছাত্রদলের দুই ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা
ছবি: সংগৃহীত
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ৩ ও ৭ নম্বর ওয়ার্ডের কমিটি বিলুপ্ত, সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের অধীন ৩ ও ৭ নম্বর ওয়ার্ড শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভালুকা পৌর ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে ভালুকা পৌর ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী অধীনস্থ ৩ ও ৭ নম্বর ওয়ার্ড শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট ইউনিটগুলোর কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভালুকা পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদুল হক খান মিয়াদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহিদ আল হাসান মুদুল এবং সদস্যসচিব ইকরামুল হাসান কায়েসের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ভালুকা পৌর ছাত্রদলের সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মোহিত লাল দাস মানিক।

Walang nakitang komento


News Card Generator