শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন..
শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন..
ছবি: সংগৃহীত
****

শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার (১০ অক্টোবর) সকালে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রগকারী ও সুপারভাইজারদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।  

শ্যামনগর অফিসার্স ক্লাব হল রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।প্রধান অতিথি বক্তব্যে তথ্য সংগ্রহকারীদের সততা ও নিরপেক্ষতার সাথে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কথা বলেন। দরিদ্র জনগোষ্ঠীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি।  

অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক সোলায়মান কবীর, সদস্য সচিব আশেক এলাহী মুন্না, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির প্রমুখ।  

শনি ও রবিবার দুই দিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলার পদ্মপুকুর ও ঈশ্বরীপুর ইউনিয়নের তথ্য সংগ্রগকারী ও সুপারভাইজারবৃন্দ প্রশিক্ষণ গ্রহণ করবেন।  

ছবি- শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন করছেন ইউএনও শামসুজ্জাহান কনক।

 

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator