মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন

****
Eidok-এ শেয়ার
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্ত মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিন।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি মাসিক মীরসরাই পত্রিকার যুগ্ম সম্পাদক সাইফুল হক সিরাজী, সহ-সভাপতি দৈনিক বাণিজ্য প্রতিদিন চট্টগ্রাম প্রতিনিধি দিদারুল আলম ভূঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ মিরসরাই প্রতিনিধি এম আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সিভয়েস মিরসরাই প্রতিনিধি ফিরোজ মাহমুদ ও একুশে টিভির উত্তর চট্টগ্রাম প্রতিনিধি ইকবাল হোসেন জীবন, সাংগঠনিক সম্পাদক দৈনিক দেশ রুপান্তর মিরসরাই প্রতিনিধি আজমল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আজকের পত্রিকা মিরসরাই প্রতিনিধি সাফায়াত মেহেদী, কোষাধ্যক্ষ আরটিভি মিরসরাই প্রতিনিধি শিহাব উদ্দিন সিদ্দিক, দপ্তর সম্পাদক দৈনিক তৃতীয় মাত্রা মিরসরাই প্রতিনিধি আকতার হোসেন এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সময়ের কণ্ঠস্বর মিরসরাই প্রতিনিধি জাবেদুল ইসলাম। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়া চট্টগ্রাম ব্যুরো প্রধান এনায়েত হোসেন মিঠু, দৈনিক আমার দেশ মিরসরাই প্রতিনিধি নুরুল আলম, দৈনিক ইত্তেফাক মিরসরাই প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, দৈনিক ভোরের দর্পণ মিরসরাই প্রতিনিধি আশরাফ উদ্দিন ও দৈনিক কালবেলা মিরসরাই প্রতিনিধি আজিজ আজহার।

নবনির্বাচিত সভাপতি আবু সাঈদ ভ‚ঁইয়া বলেন, মিরসরাই প্রেস ক্লাবকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদারে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে।

সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন বলেন, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে। সদস্যদের কল্যাণ এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

উল্লেখ্য, ১৯৯৩ সালে মিরসরাই প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রম, সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে ভূমিকা রেখে আসছে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত জেলার খবর মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 ভিউ নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ জেলার খবর নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 83 ভিউ প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা জেলার খবর প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 63 ভিউ মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন জেলার খবর মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 ভিউ ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ জেলার খবর ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 ভিউ হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার খবর হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 83 ভিউ জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী জেলার খবর জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 44 ভিউ