আমতলী উপজেলার পায়রা নদী থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. ওমর আলী গাজী (৫৫) জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তালতলী উপজেলার তেতুলবাড়িয়া বাজার সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওমর আলী গাজী আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোছা গ্রামের বাসিন্দা। তিনি মৃত: আব্দুল হাকিম গাজীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে ভগ্নিপতি মো. জলিল (৪৫) কে সঙ্গে নিয়ে ট্রলারযোগে পায়রা নদীতে যান ওমর আলী গাজী। মা ইলিশ নিষেধাজ্ঞা শুরু হওয়ায় নদীতে পেতে রাখা জাল ও অন্যান্য সরঞ্জাম তুলতে গিয়ে বেলা পৌনে ১২টার দিকে অসাবধানতাবশত নদীতে পড়ে স্রোতে তলিয়ে যান তিনি।
এ সময় ট্রলারে থাকা জলিলের চিৎকারে আশপাশের জেলেরা ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালান। পরে আমতলী মৎস্য অফিসের উদ্যোগে থানা পুলিশ,ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্য,স্থানীয় জেলেরা উদ্ধার অভিযানে যোগ দেন। কিন্তু সেদিন তার সন্ধান মেলেনি।
অবশেষে শুক্রবার সকালে তালতলীর তেতুলবাড়িয়া এলাকায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তালতলী থানায় খবর দেন। খবর পেয়ে এসআই জিয়াউল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আমতলীর পায়রা নদী থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর জেলের মরদেহ উদ্ধার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
আমতলীর পায়রা নদী থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর জেলের মরদেহ উদ্ধার..
ছবি: সংগৃহীত
Nessun commento trovato