ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক লিফলেট বিতরণ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক লিফলেট বিতরণ..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক লিফলেট বিতরণ..
ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক লিফলেট বিতরণ..
ছবি: সংগৃহীত
উথুরা বাজারে ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখা।..

ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি: উথুরা বাজারে জনসচেতনতামূলক কর্মসূচি, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান

ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা বাজারে ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখা। শুক্রবার (৯ অক্টোবর) সকালে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনটির ভালুকা উপজেলা শাখার সেক্রেটারি শহীদুর রহমান শাহীন।

কর্মসূচিতে বাজারের বিভিন্ন স্থানে জনসাধারণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ডেঙ্গু জ্বরের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং এডিস মশার বিস্তার রোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনে উদ্বুদ্ধ করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দিনের বেলাতেও মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার আগ্রহ বাড়াতে ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।

コメントがありません


News Card Generator