ক্ষমতা, বিশ্বাসঘাতকতা ও ধর্মের আড়ালে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির ১৪০০ বছরের ভ্রম

এই ক্ষমতার লোভ আর বিশ্বাসঘাতকতার নকশা আজ থেকে প্রায় ১৪০০ বছর আগেই তৈরি হয়ে গিয়েছিল।..
Share on Eidok
ক্ষমতা, বিশ্বাসঘাতকতা ও ধর্মের আড়ালে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির ১৪০০ বছরের ভ্রম
Photo: collected

ক্ষমতা, বিশ্বাসঘাতকতা ও ধর্মের আড়ালে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির ১৪০০ বছরের ভ্রম

আজকের মধ্যপ্রাচ্য কিংবা সোমালিল্যান্ডের দিকে তাকালে যে রাজনৈতিক দৃশ্যপট দেখা যায়, তা হুট করে গড়ে ওঠেনি। ফিলিস্তিনকে যেভাবে কোণঠাসা করা হচ্ছে, যুদ্ধবাজ ইসরাইলকে যেভাবে জায়গা করে দেওয়া হচ্ছে, তার পেছনে রয়েছে ক্ষমতার এক দীর্ঘ ও ধারাবাহিক ইতিহাস। সাধারণ মানুষ একে কেবলই শিয়া-সুন্নি দ্বন্দ্ব বা ধর্মীয় বিরোধ হিসেবে দেখতে অভ্যস্ত। কিন্তু যারা ইতিহাসকে গভীরভাবে দেখেন, যাদের বিবেক ও মানবিকতা জাগ্রত, তারা খুব ভালো করেই জানেন যে আসল খেলাটা ধর্মের নয়, আসল খেলাটা বরাবরই ছিল এবং আছে একচ্ছত্র ক্ষমতার।

এই ক্ষমতার লোভ আর বিশ্বাসঘাতকতার নকশা আজ থেকে প্রায় ১৪০০ বছর আগেই তৈরি হয়ে গিয়েছিল।

ক্ষমতার আদিম শিকার 

১৪০০ বছর আগের সেই সূচনা

ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, মহানবী (সা.)-এর প্রয়াণের পর মুসলমানদের উন্নয়ন ও ধর্মীয় ঐক্যের দোহাই দিয়ে নবী পরিবারের হাত থেকে নেতৃত্ব ও শক্তিকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। হযরত আলী (রা.) এবং নবী পরিবারের যে ন্যায়সঙ্গত অধিকার ও শক্তি ছিল, তা কৌশলে ছিনিয়ে নিয়ে এক শ্রেণীর সুন্নি রাজত্বের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ধর্মকে তখন সাধারণ মানুষের আবেগ নিয়ন্ত্রণের হাতিয়ার বানানো হয়েছিল। বলা হয়েছিল, এটা ইসলামের স্বার্থে করা হচ্ছে। কিন্তু ভেতরে ভেতরে তা ছিল স্রেফ রাজতন্ত্র ও ক্ষমতা টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা। গত ১৪০০ বছর ধরে এই একই রূপরেখা, একই ফর্মুলা বারবার বাস্তবায়িত হয়ে আসছে। আজকের সুন্নি শাসকগোষ্ঠী বিদেশি শত্রু, খুনি আর অপহরণকারীদের যেভাবে পরোক্ষ বা প্রত্যক্ষ সুবিধা করে দিচ্ছে, তা মূলত সেই আদিম নীতি এরই আধুনিক সংস্করণ।

সৌদি রাজবংশ

ধর্মের নামে আভিজাত্যের ব্যবসা

বর্তমান সৌদি আরবের দিকে তাকালে এই দ্বিমুখী নীতি সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ে। সৌদিরা মুখে ধর্মের কথা বললেও, তারা নিজেরা ধর্ম খায় না; বরং ধর্মের সমস্ত রূপ, রস, যৌবন আর ভেতরের নির্যাসটুকু চুষে খেয়ে নিজেদের আখের গোছায়।

ঐতিহাসিক সত্য এটাই যে, সৌদি রাজবংশের সাথে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নবীর বংশধরের কোনো দূরতম অংশীদারিত্ব বা সম্পর্ক নেই। তারা মূলত সাড়ে তিনশত বছরের পুরনো একটা অভিজাত ও সুবিধাবাদী পরিবার মাত্র। তাদের উত্থানের ইতিহাস ঘাঁটলে কোনো ধর্মীয় পবিত্রতা পাওয়া যায় না, বরং পাওয়া যায় সাম্রাজ্যবাদী শক্তির সাথে আঁতাতের প্রমাণ।

অটোমানদের সাথে বিশ্বাসঘাতকতা ও ব্রিটিশদের গুপ্তচরবৃত্তি

প্রথম বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার পেছনে এই সৌদিদের ভূমিকা ছিল চরম বিতর্কিত। তারা ছিল উসমানীয় বা অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ব্রিটিশদের পক্ষে কাজ করা এক ধরণের গুপ্তচর ও ঘরের শত্রু। যখন মুসলমানরা অটোমানদের অধীনে এক ধরণের রাজনৈতিক কাঠামোর মধ্যে ছিল, তখন সৌদিরা নিজেদের রাজতন্ত্র কায়েম করার জন্য ব্রিটিশদের সাথে হাত মেলায়।

১৯৪৭ সালের দেশভাগ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলোর সময় তারা অটোমানদের সাথে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করে। ব্রিটিশদের সাথে তাদের গোপন চুক্তির মূল শর্তই ছিল ফিলিস্তিনকে তারা পরোক্ষভাবে ইসরাইলের হাতে তুলে দেওয়ার সুযোগ করে দেবে, আর বিনিময়ে ব্রিটিশরা তাদের সিংহাসন ও বাদশাহী শাসন টিকিয়ে রাখতে সাহায্য করবে। আজ ফিলিস্তিন যে অস্তিত্ব সংকটে ভুগছে, তার বীজ বোনা হয়েছিল তখনই, এই চুক্তির মাধ্যমে।

 

কাগজের ইসলাম বনাম ক্ষমতার বাস্তবতা

শুধু সৌদি আরবই নয়, মধ্যপ্রাচ্যের তথাকথিত যতগুলো পুণ্য দেশ বা রাজতান্ত্রিক রাষ্ট্র রয়েছে, তারা সবাই আসলে একই ঘাটের মাঝি। এরা কাগজের কলমে, প্রচার-প্রচারণায় ইসলামের বড় বড় বুলি আওড়ায়। কিন্তু বাস্তবে তারা ইসলামকে মন থেকে বিশ্বাস করে না। তাদের কাছে ইসলাম হলো একটা খোলস, যা দিয়ে তারা নিজেদের অন্যায় শাসন আর ক্ষমতাকে জনগণের সামনে হালাল প্রমাণ করে।

আজকে সোমালিল্যান্ড থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রাণকেন্দ্র ফিলিস্তিন পর্যন্ত যে আগ্রাসন চলছে, সেখানে এই সুন্নি শাসকদের নীরবতা ও শত্রুদের জায়গা করে দেওয়ার নীতি প্রমাণ করে যে, তারা নিজেদের সিংহাসন বাঁচাতে যেকোনো বিদেশি শত্রুর সাথে হাত মেলাতে দ্বিধা করে না।

 

 

শেষ কথা হলো…

বাইরের সাধারণ মুসলিমরা আবেগের বশে এই সত্যটা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। তারা শিয়া-সুন্নির কৃত্রিম দ্বন্দ্বে মেতে থাকে আর ভাবেন শাসকরা বুঝি ইসলামের জন্যই লড়ছেন। কিন্তু যারা জ্ঞানী, যাদের মনের মধ্যে মানবিকতার ভান্ডার রয়েছে, তারা অনেক আগেই এই নির্মম সত্যটা বুঝে গেছেন। লড়াইটা কখনোই ধর্মের ছিল না; লড়াইটা সবসময়ই ছিল, আছে এবং থাকবে একনিষ্ঠভাবে ক্ষমতা আর সিংহাসন টিকিয়ে রাখার।

 

 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comments 0

No comments found

Related News Articles

ইসরায়েলের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার: মার্কিন প্রেসিডেন্টকে হাসিদিক রাব্বির কঠোর বার্তা International ইসরায়েলের রাজনৈতিক প্রতিনিধিত্ব অস্বীকার: মার্কিন প্রেসিডেন্টকে হাসিদিক রাব্বির কঠোর বার্তা 29 Views বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা: সশস্ত্র সংঘাত ও এল নিনোর নেতিবাচক প্রভাব International বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা: সশস্ত্র সংঘাত ও এল নিনোর নেতিবাচক প্রভাব 70 Views ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ International ইসলামাবাদে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বৈঠক: পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের কৌশলগত জোটের নতুন সমীকরণ 79 Views ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট International ইসরায়েলের ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন: নেতানিয়াহুর পথ রুখতে ঐক্যবদ্ধ বিরোধী জোট 110 Views চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন International চীনের মহাকাশ অভিযানে প্রথম পাকিস্তানি নভোচারী: প্রযুক্তিগত কূটনীতি ও নতুন দিগন্তের উন্মোচন 109 Views জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক International জামায়াতে ইসলামীর আমিরকে ভিসা প্রদান: তীব্র সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক 114 Views সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ International সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ 95 Views