বগুড়ায় ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৩তম চড়ুইভাতি | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বগুড়ায় ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৩তম চড়ুইভাতি

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
বগুড়ায় ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৩তম চড়ুইভাতি
বগুড়ায় ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৩তম চড়ুইভাতি
ছবি: সংগৃহীত
****

বগুড়ার ঐতিহ্যবাহী ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৯৩তম বার্ষিক চড়ুইভাতি ও সাংস্কৃতিক উৎসব-২০২৬।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির প্রথম সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু।

এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আনন্দ-উৎসবে বিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Keine Kommentare gefunden


News Card Generator