ফুলবাড়ী উপজেলার উত্তর রাবাইতারী বহু মুখী উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নারীকে ধর্ষণ ও শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। নারীর সাথে অনৈতিক কাজের সময় স্থানীয়দের হাতে ধরা পরেন।ঐ সময়ের শালিসের আয়োজন করলে তিনি উপস্থিত না হয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করেন।তার প্রতিবাদে সচেতন সমাজ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে করে উপজেলা প্রসাশন বরাবর স্মারক লিপি,লিখিত অভিযোগ করেন। তার পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার সরজমিন তদন্ত করেন , তদন্ত শিক্ষা অফিসার জনাব আব্দুস ছালাম ভুক্তভোগীদের যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। কিন্তু ১ মাস ৮ দিন অতিবাহিত হওয়ার পরও কোন কার্যকর ভূমিকায় প্রসাশনকে দেখা যায় না। অথচ অভিযুক্ত নুরু মাস্টার বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করে আসছে। ভুক্তভোগী ও সচেতন সমাজ আজ আবার উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের সামনে বিক্ষোভ ও মানব বন্ধন করে সচেতন সমাজের প্রতিনিধি গন প্রশাসনের অবহেলার তীব্র নিন্দা জানান। এসময় বক্তারা অভিযোগ করেন বলেন প্রশাসন বিভিন্ন সময় নানা রকম অযুহাত দেখান। বক্তারা কঠোর হোসিয়ারী দিয়ে বলেন আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। মানব বন্ধন ও প্রতিবাদ আলোচনা শেষে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করে
'Eye News BD' uygulaması
Yorumlar 0