মো সোহেল রানা দীঘিনালা (খাগড়াছড়ি)
খাগড়াছড়ি দীঘিনালা জোনে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দীঘিনালা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো: আল আমিন এসইউপি,পিএসসি মহোদয়ের উপস্থিতিতে নিরাপওা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরের দীঘিনালা জোন সদরে নিরাপওা সংক্রান্ত মতবিনিময় ও আলোচনা সভায় দীঘিনালা জোনের উপঅধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ,পিএসসিসহ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন ,দীঘিনালা উপজেলা ইউএনওর প্রতিনিধি দীঘিনালা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো কামরুজ্জামান সুমন, দীঘিনালা থানা প্রতিনিধি এসআই রাজিব শেখ, দীঘিনালা আনসার ও ভিডিপি অফিসার মো মোক্তাদিমুল হক, দীঘিনালা উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিমাই চন্দ্র নাথ, নয়টি পূজা মন্ডপের প্রতিনিধি, পাঁচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, নলেজ চাকমা, চন্দ্র রঞ্জন চাকমা, চয়ন বিকাশ চাকমা, মিনা চাকমা, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো জয়নাল আবেদীন, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মো সোহেল রানা, বাজার চৌধুরী জেসমিন চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন রাজনৈতিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভা শেষে জোন কমান্ডার লে: কর্নেল আল আমিন নয়টি পূজা মন্ডপ পরিচালনা কমিটির নিকট আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় কমান্ডার মহোদয় বলেন ধর্ম যারযার আর উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দীঘিনালা জোন টহল পরিচালনার মাধ্যমে প্রত্যেকটি পূজা মন্ডপের সার্বক্ষণিক নিরাপওা বিধান করবে এবং সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে থাকবে।