দেলোয়ার হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জেরে হামলার অভিযোগ, অস্বীকার… | আই নিউজ বিডি

দেলোয়ার হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জেরে হামলার অভিযোগ, অস্বীকার অভিযুক্তের

দেলোয়ার হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জেরে হামলার অভিযোগ, অস্বীকার অভিযুক্তের..
Eidok-এ শেয়ার
দেলোয়ার হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জেরে হামলার অভিযোগ, অস্বীকার অভিযুক্তের
ছবি: সংগৃহীত

দেলোয়ার হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জেরে হামলার অভিযোগ, অস্বীকার অভিযুক্তের

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে আলোচিত দেলোয়ার হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জেরে মামলার এক সাক্ষীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার দারিয়ালা বাজারের মোল্লা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এতে মামলার সাক্ষী নজরুল শেখ (পিতা: মৃত সেকেল উদ্দিন) আহত হয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী নজরুল শেখের অভিযোগ, রজু হাওলাদার তাকে প্রথমে আঘাত করেন। পরে তার নির্দেশে মাছুম হাওলাদার, জসিম হাওলাদার, কাদের হাওলাদার, কুটু শেখ, রবি হাওলাদার, হাসান ও এসকেনসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন রজু হাওলাদার। তার দাবি, বিকেল ৪টার দিকে দারিয়ালা বাজারের মোল্লা মার্কেটের সামনে স্থানীয় পান দোকানদার বশারের দোকানে আরশাদ ও লিমনের মধ্যে ঝগড়া হয়। পরে দোকানদার তাদের বকাঝকা করে চলে যেতে বলেন। এ ঘটনাকে কেন্দ্র করে নজরুল শেখের ভাইপোর সঙ্গে দোকানদারের হাতাহাতি হয়। এতে তার ছেলে হাসিফ আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

রজু হাওলাদার বলেন, ওই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। মামলার বিরোধের জেরে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদৎ হোসেন বলেন, স্থানীয় একটি পান দোকানে দুই পক্ষের ঝগড়া-বিবাদের ঘটনায় দোকানদার ও নজরুল শেখদের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে মামলায় সাক্ষ্য দেওয়ার কারণে নজরুল শেখের ওপর হামলা হয়েছে—এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? Crimen সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 16 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Crimen মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 19 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Crimen গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Crimen নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Crimen দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 62 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Crimen দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Crimen সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views