দেলোয়ার হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জেরে হামলার অভিযোগ, অস্বীকার… | আই নিউজ বিডি

দেলোয়ার হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জেরে হামলার অভিযোগ, অস্বীকার অভিযুক্তের

দেলোয়ার হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জেরে হামলার অভিযোগ, অস্বীকার অভিযুক্তের..
Eidok-এ শেয়ার
দেলোয়ার হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জেরে হামলার অভিযোগ, অস্বীকার অভিযুক্তের
ছবি: সংগৃহীত

দেলোয়ার হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জেরে হামলার অভিযোগ, অস্বীকার অভিযুক্তের

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে আলোচিত দেলোয়ার হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জেরে মামলার এক সাক্ষীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার দারিয়ালা বাজারের মোল্লা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এতে মামলার সাক্ষী নজরুল শেখ (পিতা: মৃত সেকেল উদ্দিন) আহত হয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী নজরুল শেখের অভিযোগ, রজু হাওলাদার তাকে প্রথমে আঘাত করেন। পরে তার নির্দেশে মাছুম হাওলাদার, জসিম হাওলাদার, কাদের হাওলাদার, কুটু শেখ, রবি হাওলাদার, হাসান ও এসকেনসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন রজু হাওলাদার। তার দাবি, বিকেল ৪টার দিকে দারিয়ালা বাজারের মোল্লা মার্কেটের সামনে স্থানীয় পান দোকানদার বশারের দোকানে আরশাদ ও লিমনের মধ্যে ঝগড়া হয়। পরে দোকানদার তাদের বকাঝকা করে চলে যেতে বলেন। এ ঘটনাকে কেন্দ্র করে নজরুল শেখের ভাইপোর সঙ্গে দোকানদারের হাতাহাতি হয়। এতে তার ছেলে হাসিফ আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

রজু হাওলাদার বলেন, ওই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। মামলার বিরোধের জেরে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদৎ হোসেন বলেন, স্থানীয় একটি পান দোকানে দুই পক্ষের ঝগড়া-বিবাদের ঘটনায় দোকানদার ও নজরুল শেখদের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে মামলায় সাক্ষ্য দেওয়ার কারণে নজরুল শেখের ওপর হামলা হয়েছে—এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার جريمة মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 64 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান جريمة দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 61 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম جريمة চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 46 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার جريمة মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 108 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন جريمة কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ جريمة আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ جريمة সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 115 Views