কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মত বিনিময় সভা অনুষ্ঠিত।।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মত বিনিময় সভা অনুষ্ঠিত।।..

MD MEHEDI MRIDHA avatar   
MD MEHEDI MRIDHA
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মত বিনিময় সভা অনুষ্ঠিত।।..
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মত বিনিময় সভা অনুষ্ঠিত।।..
ছবি: সংগৃহীত
কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মত বিনিময় সভা অনুষ্ঠিত।।..

কলাপাড়ায় আইনজীবীদের সাথে নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের মত বিনিময় সভা অনুষ্ঠিত।।
বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া।।
কলাপাড়া চৌকি আদালতে নব নিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ  মো. নুরুল হুদা চৌধুরীর সাথে চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ০৬ অক্টোবর  মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে চৌকি আদালত বার ভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি, সিনিয়র সিভিল জজ আদালতের সহকারী সরকারি কৌসুলি (এজিপি) অ্যাড;খন্দকার নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং চৌকি আদালত আইনজীবী সমিতির সম্পাদক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)  অ্যাডভোকেট মো. আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নব নিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ  মো. নুরুল হুদা চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সিভিল জজ মহিদুল হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি প্রমূখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড:হাফিজুর রহমান চুন্নু, চৌকি আদালতের সহকারী পাবলিক পসিকিউটর  অ্যাড:শাহাবুদ্দিন খন্দকার, সিনিয়র সিভিল জজ আদালতের সহকারী সরকারি কৌসুলি (এজিপি) ও অ্যাড:শাহজাহান পারভেজ, চৌকি আদালত আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল, চৌকি আদালত আইনজীবী সমিতির সাবেক সভাপতি সহ-সভাপতি অ্যাড:  মুজিবুর রহমান চুন্নু, অ্যাড:সাইদুর রহমান সহ চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবী বৃন্দ। 

এর আগে অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানান আইনজীবী নেতৃবৃন্দ।

No comments found


News Card Generator