আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে লিওনেল মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বেনিনের অধিনায়ক স্টিভ মৌনিয়ে। ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা মেসি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে লিওনেল মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বেনিনের অধিনায়ক স্টিভ মৌনিয়ে। ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা মেসি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে লিওনেল মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বেনিনের অধিনায়ক স্টিভ মৌনিয়ে। ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা মেসি..
আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে লিওনেল মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বেনিনের অধিনায়ক স্টিভ মৌনিয়ে। ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা মেসি..
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে লিওনেল মেসিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বেনিনের অধিনায়ক স্টিভ মৌনিয়ে। ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা মেসিকে তিনি নিজের আদর্শ মানেন না বলে সাফ জানিয়ে দিয়েছে..

আর্জেন্টিনার বুয়েনস আইরেসে অবস্থিত ঐতিহাসিক ও বৃহত্তম ফুটবল স্টেডিয়াম ‘এস্তাদিও মনুমেন্টাল’-এ আর্জেন্টিনার মুখোমুখি হবে বেনিন। ধারণা করা হচ্ছে, এই ম্যাচটিই হতে যাচ্ছে দেশের জার্সিতে মেসির শেষ ম্যাচ। তবে চোটের কারণে আসন্ন এই ম্যাচে মাঠে নামা হচ্ছে না বেনিন অধিনায়ক মৌনিয়ে।

আফ্রিকার সংবাদমাধ্যম ‘মেগা স্পোর্টস মিডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি প্রসঙ্গে মৌনিয়ে বলেন, “আমি কাউকেই আদর্শ মানি না, লিওনেল মেসিকেও না।” নিজের ফুটবল দর্শন ব্যাখ্যা করে তিনি আরও বলেন, “আমি ফুটবল ভালোবাসি। ভালো খেলোয়াড়দের খেলা দেখতে এবং তাঁরা কতটা অসাধারণভাবে খেলেন, তা পর্যবেক্ষণ করতে আমার ভালো লাগে। আমি যখন বড় বড় খেলোয়াড়ের বিপক্ষে খেলেছি, কখনো তাঁদের কাছে জার্সি চাইনি।”

মেসিকে আদর্শ হিসেবে না মানলেও আর্জেন্টাইন মহাতারকার প্রতি নিজের শ্রদ্ধার কথা লুਕাননি বেনিন অধিনায়ক। মেসির সম্ভাব্য বিদায়ী মুহূর্তের সাক্ষী হতে পারাটাকেও বিশেষ কিছু বলে মনে করছেন তিনি। মৌনিয়ে বলেন, “মেসি কী করতে চলেছে, সেটাই আমি দেখতে এসেছি। একজন ফুটবলার হিসেবে এবং ফুটবলের জন্য বহু বছর ধরে এত কিছু করা একজন মানুষ হিসেবে তাঁর এই মুহূর্তটা উপভোগ করা উচিত। এই মুহূর্তটি উপভোগ করার মতোই।”

এদিকে, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে বেনিনের কৌশল ও পরিকল্পনা নিয়ে বেশ আত্মবিশ্বাসী শোনাতো মৌনিয়ে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “আমরা মাঠে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ একটি দল হিসেবে খেলব।”

Keine Kommentare gefunden


News Card Generator