ঝালকাঠিতে ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাসে অর্থ আত্মসাতের অভিযোগ পুবালী… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠিতে ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাসে অর্থ আত্মসাতের অভিযোগ পুবালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে

ঋণ দেওয়ার আশ্বাসে অর্থ নেওয়ার অভিযোগ,ঝালকাঠির কাঠালিয়া পুবালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে..
Eidok-এ শেয়ার
ঝালকাঠিতে ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাসে অর্থ আত্মসাতের অভিযোগ পুবালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

 

​মোঃ ইমরান মুন্সি 
জেলা প্রতিনিধি ঝালকাঠি :

ঝালকাঠির কাঠালিয়ায় ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে পুবালী ব্যাংক কাঠালিয়া উপ-শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। তবে অভিযুক্ত ব্যবস্থাপক এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

​উপজেলার আমরিবুনিয়া গ্রামের লতিফ হাওলাদারের ছেলে কালাম হাওলাদার বাড়ি নির্মাণের জন্য পুবালী ব্যাংক কাঠালিয়া উপ-শাখায় ১৫ লাখ টাকার ঋণের আবেদন করেন। তার অভিযোগ, ঋণ পাইয়ে দেওয়ার নাম করে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বিভিন্ন সময় লোক মারফত তার কাছ থেকে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা নেন। প্রায় দুই বছর ধরে নানা অজুহাতে ঋণের বিষয়টি ঝুলিয়ে রাখা হয়। এমনকি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বেলে ও চিংড়ি মাছ কিনে দেওয়ার কথা বলা হয়। পরবর্তীতে চলতি বছরের অক্টোবরের শুরুতে ঋণ পাওয়ার কথা বলা হলেও সেপ্টেম্বরের শেষদিকে জানানো হয়, তার ঋণটি অনুমোদন হয়নি। এ ঘটনায় আর্থিক ক্ষতির প্রতিকার চেয়ে এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

​অভিযোগের বিষয়ে পুবালী ব্যাংক কাঠালিয়া উপ-শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, "আমি কোনো টাকা নিইনি। প্ল্যান ও অন্যান্য কাজের খরচ তিনি নিজেই দিয়েছেন। মূলত ছেলের বিদেশ থেকে টাকা পাঠানোর লেনদেনে অনিয়মিত হওয়ার কারণে লোনটি পাস হয়নি।"

​এ বিষয়ে পুবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ডিজিএম মুহাম্মদ মোশাহিদ উল্লাহ জানান, "ঋণের বিষয়ে ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারীর টাকা নেওয়ার সুযোগ নেই। কেউ নিয়ে থাকলে এবং সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ