ঢাকা পলিটেকনিকের ছাত্রীকে হুমকি, অভিযুক্ত ৩ শিক্ষার্থীর বদলির নির্দেশ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঢাকা পলিটেকনিকের ছাত্রীকে হুমকি, অভিযুক্ত ৩ শিক্ষার্থীর বদলির নির্দেশ..

Md Yasir Arafat avatar   
Md Yasir Arafat
ঢাকা পলিটেকনিকের ছাত্রীকে হুমকি, অভিযুক্ত ৩ শিক্ষার্থীর বদলির নির্দেশ..
ঢাকা পলিটেকনিকের ছাত্রীকে হুমকি, অভিযুক্ত ৩ শিক্ষার্থীর বদলির নির্দেশ..
ছবি: সংগৃহীত
****

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরাম:-

ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আবিদা সুলতানা আয়াতকে ধর্ষণের হুমকি ও অশালীন মন্তব্যের অভিযোগে তিন শিক্ষার্থীকে বাধ্যতামূলক বদলির নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো)। গত ৪ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

অভিযোগের সূত্রপাত গত ১৮ সেপ্টেম্বর রাতে। ওই রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থীকে আবিদা সুলতানা আয়াতকে নিয়ে অশালীন মন্তব্য ও ধর্ষণের হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

পরে আবিদা সুলতানা আয়াত ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক করা হয় প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমানকে।

 

তদন্ত শেষে কমিটি অভিযুক্ত হিসেবে মো. হাবিবুল ইসলাম, জামিল হাসান সিয়াম ও জায়েদ উদ্দিন—এই তিন শিক্ষার্থীকে শনাক্ত করে। পরে গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

 

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গত ৪ অক্টোবর বিজ্ঞপ্তি জারি করে অভিযুক্ত তিন শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে অন্য প্রতিষ্ঠানে বদলির নির্দেশ দেয়।

বোর্ডের এ সিদ্ধান্তের মাধ্যমে অভিযোগের বিষয়ে প্রাতিষ্ঠানিক তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়টি সামনে এসেছে।

Geen reacties gevonden


News Card Generator