আবেগঘন পরিবেশে কুতুবদিয়ায় শিক্ষিকা শাহীন ফাতেমা পান্নাকে বিদায় সংবর্ধনা .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আবেগঘন পরিবেশে কুতুবদিয়ায় শিক্ষিকা শাহীন ফাতেমা পান্নাকে বিদায় সংবর্ধনা ..

Nazrul Islam avatar   
Nazrul Islam
আবেগঘন পরিবেশে কুতুবদিয়ায় শিক্ষিকা শাহীন ফাতেমা পান্নাকে বিদায় সংবর্ধনা ..
আবেগঘন পরিবেশে কুতুবদিয়ায় শিক্ষিকা শাহীন ফাতেমা পান্নাকে বিদায় সংবর্ধনা ..
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া (কক্সবাজার):

কক্সবাজারের কুতুবদিয়ায় মুরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন ফাতেমা পান্নার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে মুরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দীর্ঘদিনের সহকর্মী ও প্রিয় শিক্ষিকাকে বিদায় জানাতে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে মুরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের মাধ্যমে শাহীন ফাতেমা পান্না তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মকাল তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণে তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রিয় হয়ে ওঠেন।

বদলিজনিত কারণে তিনি বর্তমানে উত্তর বড়ঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন।

বিদায় অনুষ্ঠানে বক্তারা তাঁর কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কথা স্মরণ করেন। তারা নতুন কর্মস্থলেও তাঁর সফলতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় শাহীন ফাতেমা পান্নাকে বিদায় জানান। এ সময় বিদ্যালয়জুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Nenhum comentário encontrado


News Card Generator