বিয়ানীবাজারে ২০১৮ ব্যাচের সহকারী শিক্ষকদের পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিয়ানীবাজারে ২০১৮ ব্যাচের সহকারী শিক্ষকদের পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত..

Sabir Khan avatar   
Sabir Khan
বিয়ানীবাজারে ২০১৮ ব্যাচের সহকারী শিক্ষকদের পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত..
বিয়ানীবাজারে ২০১৮ ব্যাচের সহকারী শিক্ষকদের পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
****

বিয়ানীবাজার প্রতিনিধি :

সিলেটের বিয়ানীবাজারে ২০১৮ সালে যোগদানকৃত সহকারী শিক্ষকদের পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলার ইনার কলেজ রোডস্থ জেস্ট ফুড হাব-এ এ সভার আয়োজন করা হয়।
সভায় ২০১৮ ব্যাচের সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন। এতে শিক্ষকদের পেশাগত মান-মর্যাদা বৃদ্ধি, বিভিন্ন দাবি-দাওয়া এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় ৯ম পে-স্কেলের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া, আইবাসে (iBAS) প্রবেশের কাজ দ্রুত সম্পন্ন করা এবং শিক্ষকদের বদলি কার্যক্রম সারা বছর উন্মুক্ত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের উদ্যোগ ও অগ্রগতির জন্য বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষকরা। তারা আশা প্রকাশ করেন, শিক্ষকদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়িত হলে শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা শিক্ষা অফিসার জনাব নৃপেন্দ্রনাথ তালুকদার। এছাড়া ২০১৮ ব্যাচের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শিক্ষকরা পারস্পরিক মতবিনিময়, স্মৃতিচারণ ও আনন্দ আড্ডায় অংশ নেন। দীর্ঘ আট বছরের কর্মজীবনের নানা স্মৃতি ভাগাভাগি করে নেন সহকর্মীরা। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Ingen kommentarer fundet


News Card Generator