ইবিতে 'বিদেশী স্কলারশিপে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের সুযোগ' শীর্ষক সেমিনার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ইবিতে 'বিদেশী স্কলারশিপে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের সুযোগ' শীর্ষক সেমিনার..

A R Khalid avatar   
A R Khalid
ইবিতে 'বিদেশী স্কলারশিপে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের সুযোগ' শীর্ষক সেমিনার..
ইবিতে 'বিদেশী স্কলারশিপে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের সুযোগ' শীর্ষক সেমিনার..
ছবি: সংগৃহীত
****

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) 'বিদেশী স্কলারশিপে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের সুযোগ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেল ২টায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৪৪ নম্বর কক্ষে এর আয়োজন করে আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) স্টুডেন্ট চ্যাপ্টার।

সেমিনারে মূল বক্তা হিসেবে ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী আল-আমিন মিলন। তিনি বর্তমানে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এনভায়রনমেন্টে পিএইচডি গবেষণা করছেন।

বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা হুটকরে নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি ও ধাপে ধাপে প্রস্তুতি। সঠিক বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন করে প্রথম থেকেই একাডেমিক ও রিসার্চ প্রোফাইল তৈরি করতে হবে।
সেমিনারের প্রধান বক্তা আল-আমিন মিলন শিক্ষার্থীদের উদ্দেশে এই পরামর্শ দেন। 

অনুষ্ঠানে তিনি বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় নির্বাচন, আবেদন প্রক্রিয়া এবং ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বিভিন্ন দেশের সরকারি ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফুল ফ্রি এবং আংশিক স্কলারশিপের খোঁজ দেন। বিশেষ করে নিজের অভিজ্ঞতার আলোকে চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ (CSC) পাওয়ার উপায় সম্পর্ক বলেন।

তিনি জানান, সঠিক সময়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সাথে যোগাযোগ এবং একটি শক্তিশালী রিসার্চ প্রপোজাল স্কলারশিপ পাওয়ার সুযোগ অনেক বাড়িয়ে দেয়।

সেমিনারে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রেজুওয়ানুল ইসলাম, ড. নিলুফা আখতার বানু, ড. মোহাম্মদ মিন্নাতুল করিম, ড. মো. মাফিজুর রহমান, ড. মো. রকিবুল ইসলাম, ড. মো. খসরুল আলম, ড. সুধাংশু কুমার বিশ্বাস, ড. হোসাইন মো. ফারুকী, ড. অঞ্জনা পারভীন ও সহযোগী অধ্যাপক ড. মো. রেজাউল করিমসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকবৃন্দ জানান, সেমিনারে স্কলারশিপ যাত্রা শুরু করার উপায়, প্রথম বর্ষ থেকে শেষ বর্ষ পর্যন্ত করণীয়, চীনসহ বিভিন্ন দেশে স্কলারশিপ ও পড়াশোনার সুযোগ, পূর্ণ ও আংশিক অর্থায়নের বৃত্তি এবং আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় বিষয়গুলোকে তুলে ধরা হয়।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator