শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা-২০২৬ পেলেন এম এ হাশেম ইয়াতুন নেছা শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা-২০২৬ পেলেন এম এ হাশেম ইয়াতুন নেছা শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন..

Mohammad Abdul Qaiyum Nahid avatar   
Mohammad Abdul Qaiyum Nahid
শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা-২০২৬ পেলেন এম এ হাশেম ইয়াতুন নেছা শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন..
শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা-২০২৬ পেলেন এম এ হাশেম ইয়াতুন নেছা শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন..
ছবি: সংগৃহীত
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, মানবিক মূল্যবোধ চর্চা ও শিক্ষা বিস্তারে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ 'শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা-২০২৬' এ ভূষিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন,..

আব্দুল কাইয়ুম নাহিদ , নারায়ণগঞ্জ প্রতিনিধ:

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, মানবিক মূল্যবোধ চর্চা ও শিক্ষা বিস্তারে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ 'শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা-২০২৬' এ ভূষিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন, এম এ হাশেম ইয়াতুন নেছা শিক্ষা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান।

মোহাম্মদ গিয়াস উদ্দিন একাধারে একজন বীর মুক্তিযোদ্ধা, আদর্শ শিক্ষক ও সফল শিক্ষা উদ্যোক্তা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য সম্মুখ সমরে লড়াই করা এই সূর্যসন্তান স্বাধীনতার পর নিজেকে নিয়োজিত করেছেন মানুষ গড়ার মহান ব্রত — শিক্ষকতায়। পরবর্তীতে শিক্ষার আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেন এম এ হাশেম ইয়াতুন নেছা শিক্ষা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে তিনি শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি তাঁর অসাধারণ পাণ্ডিত্য, দায়িত্বশীলতা, দূরদর্শিতা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা দিয়ে সকলের শ্রদ্ধেয় ও অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন নৈতিকতা, দেশপ্রেম ও মানবিকতার শিক্ষা।

শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা-২০২৬ প্রাপ্তিতে উচ্ছ্বসিত তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও ফাউন্ডেশনের সকল সদস্য। তাঁরা বলেন, "বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন স্যার আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা। যুদ্ধের ময়দান থেকে শিক্ষার ময়দান — সর্বত্রই তিনি সফল। ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে তাঁর এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরবের।"

এই অর্জনের বিষয়ে গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজের  উপাধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বলেন, 
"বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন স্যার শুধু একজন প্রতিষ্ঠাতা নন, তিনি আমাদের অভিভাবক। তাঁর আদর্শ, সততা ও শিক্ষার প্রতি যে গভীর মমত্ববোধ, তা আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করে। শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা-২০২৬ প্রাপ্তি তাঁর দীর্ঘ কর্মজীবনের যথাযথ মূল্যায়ন। আমরা তাঁর এই অর্জনে অত্যন্ত গর্বিত ও আনন্দিত।"

একজন বীর মুক্তিযোদ্ধা, আদর্শ শিক্ষক ও শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যানের এই অর্জন শিক্ষাঙ্গনে নতুন অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

לא נמצאו הערות


News Card Generator