আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সোমবার (৫ অক্টোবর) সংসদ সচিবালয় থে..
Eidok-এ শেয়ার
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব বুঝে নেন। আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে বর্তমানে বাংলাদেশসহ মোট ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে স্পিকারের এই দায়িত্ব গ্রহণের ফলে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও সক্রিয়তা আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।

তানজানিয়ায় আইপিইউর ১৫৩তম সম্মেলন

আইপিইউর ১৫৩তম সম্মেলনে যোগ দিতে গত রবিবার তানজানিয়া যান স্পিকার। তানজানিয়ার আরুসায় আগামী ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

পাঁচ দিনব্যাপী এ সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’। সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিবেশনে স্পিকার বক্তব্য প্রদান করবেন। এছাড়া আগামী ৯ অক্টোবর সম্মেলনের সমাপনী দিনে আইপিইউ গভর্নিং কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে সদস্য রাষ্ট্রগুলোর ভোটে সংগঠনটির নতুন সভাপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। সম্মেলন শেষে আগামী ১১ অক্টোবর স্পিকার ও তার সফরসঙ্গীদের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যবৃন্দ

স্পিকারের সফরসঙ্গী হিসেবে তানজানিয়া সফরে গেছেন জাতীয় সংসদের একটি প্রতিনিধিদল। এতে রয়েছেন:

  • মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু (জাতীয় সংসদের হুইপ)

  • সরওয়ার জামাল নিজাম (সংসদ সদস্য)

  • এ ই সুলতান মাহমুদ বাবু (সংসদ সদস্য)

  • মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস (সংসদ সদস্য)

  • এস কে আজিজুল বারী (সংসদ সদস্য)

  • হুমাম কাদের চৌধুরী (সংসদ সদস্য)

  • মীর আহমাদ বিন কাসেম (সংসদ সদস্য)

  • সানসিলা জেবরিন (সংসদ সদস্য)

  • রোকেয়া বেগম (সংসদ সদস্য)

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি