বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কালাইয়ে র্যালি ও আলোচনা সভা
সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেন।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, ‘শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধের শিক্ষা দিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন। একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের যথাযথ সম্মান, মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত করে গড়ে তুলতে শিক্ষকদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তাঁরা আরও বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনছুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোর্শেদা আখতার বানু, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, কালাই টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেলসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কালাইয়ে র্যালি ও আলোচনা সভা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কালাইয়ে র্যালি ও আলোচনা সভা
ছবি: সংগৃহীত
Walang nakitang komento