কুমিল্লায় ৩ কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেফতার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুমিল্লায় ৩ কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেফতার

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
কুমিল্লায় ৩ কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেফতার
কুমিল্লায় ৩ কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেফতার
ছবি: সংগৃহীত
****

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জনমনে স্বস্তি ফেরাতে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এতে জেলার ৩টি থানা এলাকা থেকে তিনটি কুখ্যাত কিশোর গ্যাংয়ের ৫ সক্রিয় মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে।

​কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর প্রত্যক্ষ দিক-নির্দেশনায় সম্প্রতি কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় ধারাবাহিক এ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মারামারি ও বিভিন্ন অপকর্মের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। গ্রেফতারকৃত আসামিরা হলো:
​‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাং: জিসান (১৯), পিতা: জিলানী, সাং: তেলিকোনা (গোবিন্দ পুকুরপাড়) এবং সাইফুল ইসলাম (২০), পিতা: আবদুল কুদ্দুস, সাং: আড়াইওড়া (সমিতিপাড়া)।

​‘১২০৭’ গ্যাং: মোঃ তারেক হোসেন সৈকত (১৯), পিতা: আব্দুল মালেক, সাং: নলিশ্বর এবং মোঃ জাফর আহমদ (২৩), পিতা: মোঃ আলী, সাং: কোমারডোগা (মধ্যম পাড়া)। এদের মধ্যে তারেক হোসেন সৈকত একটি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ।
​‘PX 10’ গ্যাং: মোঃ শাকিব (১৭), পিতা: তবু মিয়া, সাং: পোমগাঁও (মধ্যপাড়া)।

​সংশ্লিষ্ট থানা পুলিশ নিজ নিজ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
​কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সর্বসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে কিশোর গ্যাং ও সব ধরনের অপরাধীদের বিরুদ্ধে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

لم يتم العثور على تعليقات


News Card Generator