ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান..

Abu Raihan avatar   
Abu Raihan
ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান..
ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান..
ছবি: সংগৃহীত
****

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৭টায় জয়পুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাহেবপাড়া মোড়ে এ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করবেন
জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।

জয়পুরহাট শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা এবং নাগরিকদের পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করে তোলা।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আশপাশের পরিবেশ, নালা-নর্দমা ও পানি জমে থাকা স্থান পরিষ্কার রাখতে হবে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সামাজিকভাবে সম্মিলিত ভূমিকা রাখাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মেয়র পদপ্রার্থী হাসিবুল আলম, ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী আব্দুল বাতেন, শহর শাখার আমীর মাওলানা ছাইদুর রহমান, সেক্রেটারি মিজানুর রহমান, পেশাজীবি শাখার আমীর মাওলানা আব্দুর রহিমসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

আয়োজকরা ডেঙ্গু প্রতিরোধে শহরের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্ন অভিযান পরিচালনার ঘোষণা দেন এবং সর্বস্তরের নাগরিককে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহবান জানান।

Nenhum comentário encontrado


News Card Generator