কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে মাদকবাহী মাইক্রোবাস জব্দ, বিপুল পরিমাণ মদ-গাঁজা উদ্ধার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে মাদকবাহী মাইক্রোবাস জব্দ, বিপুল পরিমাণ মদ-গাঁজা উদ্ধার..

Comilla Correspondent avatar   
Comilla Correspondent
কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে মাদকবাহী মাইক্রোবাস জব্দ, বিপুল পরিমাণ মদ-গাঁজা উদ্ধার..
কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে মাদকবাহী মাইক্রোবাস জব্দ, বিপুল পরিমাণ মদ-গাঁজা উদ্ধার..
ছবি: সংগৃহীত
****

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর বিশেষ অভিযানে একটি হায়েস মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও মদ উদ্ধার করা হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ০৬:০০ ঘটিকায় ১০ বিজিবি-এর অধীনস্থ গীতবাড়ি বিওপির একটি টহল দল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। টহল দলটি সীমান্তের প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাংরা’ নামক স্থান থেকে একটি হায়েস মাইক্রোবাস জব্দ করে। পরবর্তীতে মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ৮৯.৮ কেজি গাঁজা এবং ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত যানবাহন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

Inga kommentarer hittades


News Card Generator